পৌরসভার চাঁদা আদায়, সড়ক অবরোধ
কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষের চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ট্রাক-ট্যাংকলরি শ্রমিকরা।
রোববার বেলা ১০ থেকে দুইঘণ্টা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে তারা।
এ সময় মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
পুলিশ, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পৌরসভা কর্তৃপক্ষের আলোচনা শেষে অবোরোধ প্রত্যাহার করা হয়।
কুষ্টিয়ার ট্রাফিক ইন্সপেক্টর ইলিয়াস হোসেন জানান, পৌরসভা কর্তৃক প্রতিদিন ২০ টাকা করে ট্রাক-ট্যাংকলরি থেকে চাঁদা আদায় করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে।
পরে পৌর কর্তৃপক্ষ ট্রাক টার্মিনাল নির্মাণের আগ পর্যন্ত আর চাঁদা আদায় না করার ঘোষণা দিলে শ্রমিকরা এই অবরোধ প্রত্যাহার করে।
কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মজনু জানান, অবৈধ নসিমন করিমন থেকে চাঁদা আদায়ের নির্দেশ দেয়া হলেও তা উপেক্ষা করে যারা ট্রাক-ট্যাংকলরি থেকে চাঁদা নিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
