দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুর শহরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে তার স্ত্রী ও ছেলে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে শহরের কেন্দ্রস্থল লিলি মোড়ে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে গনেশ মোহন্তের মোটরসাইলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গনেশ নিহত হয়। আহত হয় তার স্ত্রী ও ছেলে।
দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছে বলেও তিনি জানান।
