২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে যোগ হচ্ছে আরো ৯ ফেরি

দেশের অভ্যন্তরীণ নৌপথে ফেরি স্বল্পতা কমিয়ে আনার লক্ষ্যে সেপ্টেম্বরে আরো ৯টি ফেরি যোগ হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার সকালে মাদারীপুর রাস্তি ইউনিয়নের পুটিয়া-লক্ষ্মীগঞ্জ কমিউনিটি ক্লিনিক ভবন উদ্বোধন শেষে এক সমাবেশে এ তথ্য জানান তিনি।

নৌমন্ত্রী বলেন, এর আগের মেয়াদে শেখ হাসিনা সরকার ২টি ফেরি কেনে। এর পর ১০ বছরে কোনো ফেরি কেনা হয়নি।

শাজাহান খান বাজেট সম্পর্কে বলেন, ‘উচ্চভিলাষী বাজেট না হলে উন্নয়নটা আসবে কী করে? উচ্চভিলাষী বাজেট হলেই তো উন্নয়নের একটি পরিকল্পনা করা যায়।

“আজকের এ বাজেট বাংলাদেশের উন্নয়নের সহায়ক একটি বাজেট।”

এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া ইসয়ামিন, রাস্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মাতবর প্রমুখ।