বাংলাদেশি আলোকচিত্রীর ‘মাস্টার অব ফটোগ্রাফি’ অর্জন
আলোকচিত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক ডিগ্রি ‘মাস্টার অব ফটোগ্রাফি’ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহাম্মদ আলী সেলিম।
সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ জুন প্যারিস থেকে একটি চিঠি দিয়ে তাকে এ সংবাদ জানানো হয়েছে।
প্যারিসভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফটোগ্রাফিক আর্ট (এফআইএপি) প্রতি বছর বিশ্বের একজন আলোকচিত্রিকে এ সম্মান প্রদাণ করে।
এই প্রথম বাংলাদেশের কেউ এই ডিগ্রি পেলেন। তার এ বিজয়ে বাংলাদেশের নবীন আলোকচিত্রীরা আরো উৎসাহ পাবেন বলে মনে করছেন সেলিম।
শখের আলোকচিত্রি সেলিম একজন সরকারি চাকরিজীবী। ১৯৯০ সাল থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
