কক্সবাজার সদর জামায়াত আমির গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর কক্সবাজার সদর উপজেলা আমির শফিকুল হক জিহাদীসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটার দিকে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার অপরজন হলেন পৌর নেতা এবং সাবেক শিবির নেতা আয়াত উল্লাহ।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদগাঁও স্টেশন থেকে শফিকুল হক জিহাদীকে এবং শহরের নুনিয়ারছড়া এলাকা থেকে আয়াত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
জিহাদী গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে, ২৮ ফেব্রুয়ারি ঈদগাঁওয়ে জামায়াতের তাণ্ডবে এবং আয়াত উল্লাহ গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াতের তাণ্ডবে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জামায়াত-শিবিরের তাণ্ডবে গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে তিনজন এবং ২৮ ফেব্রুয়ারি ঈদগাঁওয়ে একজন নিহত হন।
