২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বহু প্রতীক্ষার গ্যাস শুক্রবারে

রাজশাহীবাসীর বহুল প্রতী¶িত গ্যাস সংযোগের উদ্বোধন হবে শুক্রবার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:58 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় ভাষা সৈনিক আবুল হোসেন ও আরডিএ মার্কেটে মোশাররফ হোসেন আখুঞ্জির বাড়িতে কাঠি জ্বেলে গ্যাস সংযোগের উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার গ্যাস সংযোগ উদ্বোধনের দিন নির্ধারণ করা হলেও বাজেট অধিবেশনের কারণে তা এক দিন পেছানো হয়। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে গ্যাস সংযোগের দিন তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

শুক্রবারের পর থেকেই পর্যায়ক্রমে নগরীর বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগের কাজ চলবে। এ লক্ষ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে আবেদন করছেন গ্রাহকরা।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) রাজশাহীর প্রধান প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, বুধবার পর্যন্ত রাজশাহী পিজিসিএল অফিসে ৫ হাজার ৩০০ জন গ্রাহক গ্যাস সংযোগের জন্য আবেদন জমা দিয়েছেন।

শুক্রবার উদ্বোধনের পর পর্যায়ক্রমে আবেদনকারীদের সবাইকে কাক্সিখত গ্যাস সংযোগ দেয়া হবে।