২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দেয়ার সময় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

ঘুষ দেয়ার চেষ্টার সময় বগুড়ায় দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা পুলিশ সুপারকে ঘুষ দেয়ার চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউল হক বলেন,  ৩ মার্চ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিনের বাসভবনে অগ্নিসংযোগের মামলার এজাহারভূক্ত আসামি মামুন কাজীর নাম মামলা থেকে বাদ দেয়ার জন্য তদবির করতে আসেন জামায়াত নেতা মো. আশরাফ আলী (৪২) ও মোজাম্মেল হক (৫০)।

“এ সময় তারা বগুড়া পুলিশ সুপারকে দশ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন।”

পুলিশ সুপার কৌশলে গোয়েন্দা পুলিশকে ডেকে তাদেরকে টাকাসহ হাতেনাতে আটক করে বলেও জানান তিনি।

আশরাফ জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাকরা গ্রামের মৃত শফির উদ্দিন কাজীর ছেলে এবং মোজাম্মেল বগুড়া সদর থানার শাখারিয়া বনমালিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।