পাবনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনার সুজানগর পৌর এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
পৌর সদরের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মুর্শিদা (২) ওই এলাকার মধু হোসেনের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রবিউল বলেন, মুর্শিদাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না। দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় তার লাশ ভেসে ওঠে।
বিষয়টি পুলিশকে জানানো হলেও এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
