২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বিভিন্ন সময়ে সহিংসতার অভিযোগে ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহষ্পতিবার ভোরে জেলার হরিণাকুণ্ডু থানা থেকে পাঁচজন, মহেশপুর থেকে তিনজন এবং কোটচাঁদপুর ও সদর থেকে একজন করে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা, সরকারি অফিসে আগুন দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

হরিণাকুন্ডু থানার ওসি ফরিদ উদ্দিন, মহেশপুরের ওসি আকরাম হোসেন, কোটচাঁদপুরে থানার ওসি শহিদুল ইসলাম শাহিন, সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে সংগঠিত বিভিন্ন সহিংসতার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।