২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বুধবার গভীর রাতে কেরানীগঞ্জের পূর্ব আগারনগর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

কেরানীগঞ্জ থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, পূর্ব আগানগর একটি নির্মাণাধীন ভবনের নিচে লাশটি পাওয়া যায়। তার পরনে ছিল সাদা লুঙ্গি ও চেক শার্ট। বয়স আনুমানিক ত্রিশ বছর।

নিহত যুবকের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুলিশ বলছে, ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ এবং মারধরের চিহ্ন রয়েছে। তার ডান পা ও বাম হাতও ভাঙা ছিল।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।