২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংর্ঘষে অন্তত ১৭ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার বিকেলে এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি মাঝ সড়কে পড়ে ছিল।

“এরপর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর থেকে দাউদকান্দি উপজেলার গোমতী সেতুর টোলপ্লাজা পযর্ন্ত মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।”

হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনায় মারাত্মক আহত ট্রাকের চালকসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।