২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতিসহ ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 02:24 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গ্রামের নিখিল সরকারের ছেলে উজ্জ্বল সরকার (৩০) তার স্ত্রী সাবিত্রী (২৩) এবং টিউবওয়েল শ্রমিক শুকি (২৫)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উজ্জ্বলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য কাজ করছিলেন শ্রমিক শুকি।

বৃষ্টির সময় বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে টিউবওয়েলের পাইপে লেগে যায়। শুকি না দেখে পাইপ ধরলে বিদ্যুৎস্পৃষ্ঠ হন। তাকে উদ্ধার করতে উজ্জ্বল ও তার স্ত্রী এগিয়ে এলে তারাও বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ওই বাড়ির একটি গাভীও তারে জড়িয়ে মারা যায়।

তাদেরকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত সুজনকে (৩০) শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি তারাশ থানার লালচাঁনের ছেলে।