২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে উদ্ধার করা ফেনসিডিল ধ্বংস

ফরিদপুরে উদ্ধার করা ১০ হাজারের অধিক বোতল ফেনসিডিল ধ্বংস করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার বিকেলে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে বুলডোজার দিয়ে এসব ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দেওয়া হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক জানান, পুলিশ ও র‌্যাব বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ১০ হাজার চারশ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সেগুলোই ধ্বংস করা হয়।