২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতারণা’ করে বিয়ে, গ্রেপ্তার ২

প্রতারণা করে বিয়ের অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

এরা হলেন সুখচাঁদ ঋষি ওরফে আব্দুর রহিম শেখ (২৩) এবং তার সহযোগী দুলাল শেখ।

মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়ার বাসিন্দা প্রতারণার শিকার মেয়েটির বাবা জানান, ১৫ দিন আগে সুখচাঁদ নিজেকে আব্দুর রহিম শেখ পরিচয় দিয়ে তার মেয়েকে (১৮) বিয়ে করে।

এতে ঘটকালি করে দুলাল শেখ। দুলাল ওই প্রতারক সুখচাঁদকে চাচাত ভাই পরিচয় দেয়।

তিনি আরো বলেন, বিয়ের পাঁচদিন পর সুখচাঁদ পালিয়ে যায়। পরে আলফাডাঙ্গা উপজেলা থেকে শুক্রবার তাকে ধরে আনলে প্রকৃত পরিচয় ফাঁস হয়।

সোমবার রাতে এলাকার মাতব্বররা সালিশ করলেও মীমাংসা না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশে দেয়া হয়।

সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন জানান, সুখচাঁদ ওরফে রহিমকে চাচাতো ভাই পরিচয় দিয়ে দুলাল শেখ বিয়ের ঘটকালি করে।

মেয়েটির বাবা বাদী হয়ে সুখচাঁদ ও দুলাল শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সুখচাঁদ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত্র গ্রামের কৃষ্ণ ঋষির ছেলে। আর দুলাল শেখ একই উপজেলার বালিয়াডাঙ্গার বাসিন্দা।