২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘নকল’ পানীয় কারখানার সন্ধান

শেরপুর পৌর এলাকায় ‘নকল’ পনীয়ের একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 11:16 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

মঙ্গলবার দুপুরে কসবা কাচারীপাড়া এলাকায় ‘হর্স পাওয়ার ড্রিংকস’ কারখানা থেকে পানীয়সহ বিভিন্ন সরঞ্জামও আটক করা হয়।

শেরপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, কাচারীপাড়ার আব্দুর রহমানের বাড়িতে এ কারখানা রয়েছে।

সেখান থেকে ২৮টি কার্টনে ৮৭০ বোতল নকল হর্স পাওয়ার ড্রিংকস এবং হর্স পাওয়ার তৈরিতে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর,  ড্রামে রক্ষিত  হর্স পাওয়ার ড্রিংকস ও কেমিক্যাল উদ্ধার করা হয়।

এছাড়া হর্স পাওয়ার ড্রিংকস লেখা নতুন ছাপানো ৬০০টি লেবেলও উদ্ধার করা হয়।

সেখান থেকে ওমর ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে  শেরপুর ডিবি পুলিশের এএসআই লাল মাহমুদ বাদী হয়ে  বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।