২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করায় এবং লাইসেন্স নবায়ন না করায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে ওই আদালত পাঁচ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করায় সদরঘাটের স্যাডল পিক চাইনিজ রেস্টুরেন্টকে পাঁচ হাজার, চিটাগাং শপিং কমপ্লেক্সের কাবাব হাউজকে তিন হাজার, এলিচা ফুডসকে পাঁচহাজার ও সুপার আইচক্রিমকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই লাইসেন্স নবায়ন না করায় নগরীর চকবাজারে অবস্থিত মরিচ কারখানা আবদুস সোবহান অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অভিযানে আদালতকে সহায়তা করেন।