প্রাথমিকে প্রধান শিক্ষক হলেন ২০৪৯ জন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯ জন।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বরীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে http://www.dpe.gov.bd ফল জানা যাবে বলে জানান রবীন্দ্রনাথ।
দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে গত বছরের ১২ অক্টোবর লিখিত পরীক্ষা হয়।
