২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর পর দেড়ঘণ্টা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 06:36 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কবিরপুর দুর্গামন্দির প্রাঙ্গণে খেলা করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রণয় সাহা (৭) মারা যায়।

কবিরপুর গ্রামের প্রশান্ত সাহার ছেলে প্রণয় সানরাইজ কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

প্রণয়ের বাবার অভিযোগ, দুই/তিনদিন আগে তার ছিঁড়ে যাওয়ার পর বিদ্যুৎ অফিসে জানানো হয়। কিন্তু গাফিলতি করে তারা সেটা মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি।

প্রণয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্থানীয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।