২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের দুটি ক্যাম্প বন্ধ করা হল

আচরণবিধি লংঘনের অভিযোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের দুইটি প্রচার ক্যাম্প বন্ধ করে দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 06:29 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

রোববার রাতে নির্বাচনী ভিজিল্যান্স টিমের অভিযানকালে ৫ ও ১৯নং ওয়ার্ডে এ দুটি ক্যাম্প বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

সহকারী রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী একজন মেয়র পদপ্রার্থী প্রতি থানায় একটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না।

সে হিসাবে সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র পদপ্রার্থী নগরীর ছয় থানায় ছয়টি ক্যাম্প করতে পারবেন।

কামারান বেশি ক্যাম্প স্থাপন করায় দুইটি বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে গত শনিবার তিন মেয়র পদপ্রার্থীকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এতে ছয় থানার কোন কোন স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হবে তা উল্লেখ করে নির্বাচন কমিশকে লিখিতভাবে জানানোর অনুরোধ জানানো হয়।

কিন্তু তিন প্রার্থীর কেউই এ বিষয়ে কিছু জানাননি বলে কমিশন জানিয়েছে।