কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা
কুমিল্লায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে বালু উত্তোলনকারীদের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।
মেঘনা থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়।
তাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা আক্রমণ করলে এএসআই মনির হোসেন, কনস্টেবল কৃষ্ণসহ ৮ জন আহত হন বলে জানান তিনি।
এ ঘটনায় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আলম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
