কক্সবাজার জেলা শিবির সেক্রেটারি গ্রেপ্তার
কক্সবাজার জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত শিবিরের তাণ্ডবে তিনজন মারা যায়। ওই মামলায় মাহফুজুরকে গ্রেপ্তার করা হয়েছে।
