২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন আতঙ্কে আহত পোশাক শ্রমিক

চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৪ শ্রমিক আহত হয়েছেন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার বায়েজিদ বোস্তামি এলাকায় ইউনি গার্মেন্টেসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বায়েজিদ থানার এসআই মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার একটি ফ্লোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি দেখা গেলে বিপদসঙ্কেতের ঘণ্টা বাজানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বলেন, আহতদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতারা হলেন জাহানারা (২৮), রুবি (২০), রূপা (২২), মাহফুজা (২১), বেবী (২৫), নাজমা (২৬), জাহেদা (২১), রীনা (২২), বানু আক্তার (২০), খাদিজা (২২), রানু (২২), ইউসুফ (২২), মাঈনুদ্দীন (৩২), নারায়ন চক্রবর্তী (৪০)।