২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা ফেটে ট্রাক খাদে, চালক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চাকা ফেটে একটি ট্রাক সেতুর নীচে চলে গেলে ঘটনাস্থলেই চালক নিহত হন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 11:55 AM

Updated : 25 Apr 2022, 06:48 PM

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের বালুকোল ১০নং সেতুতে এ ঘটনা ঘটে। এ সময় চালকের সহকারীও আহত হন।

নিহত নুরুল ইসলাম (৩০) নাটোরের বড়গাছা গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক আব্দুল হালিম জানান, সিমেন্টের ক্লিংকার বোঝাই ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল।

ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আহত চালকের সহকারী নাটোরের বড়গাছা গ্রামের বাসিন্দা হরমুজ আলীর ছেলে মিন্টুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।