মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলছে, দীর্ঘ যানজট
বন্ধ হওয়ার ১৩ ঘণ্টা পর মাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ১নং এবং বিকাল ৩টায় ২নং ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে।
তবে মূল ঘাট হিসেবে পরিচিত ৩নং রো রো ফেরিঘাট দীর্ঘ ৩৮ ঘণ্টা পর রাত সাড়ে নয়টায় সচল হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক।
এদিকে উভয়পাশে ছয় শতাধিক যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
মাওয়া-কাওড়াকান্দি দীর্ঘ যানজট
