চট্টগ্রামে ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব’
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনের ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব’।
ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ‘চিটাগাং’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
উৎসবে ভারতীয় বিভিন্ন ভাষার মোট ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে শুক্রবার ও শনিবার আটটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে।
শহীদ জায়া মোশতারী শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ।
গত ৩ মে ভারতীয় চলচ্চিত্র ১০০ বছর পার করেছে।
