২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধকে গণধোলাই

পাবনার সুজানগর উপজেলায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পাবনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার বিকালে সুজানগর পৌর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে সুজানগর থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বৃষ্টির মধ্যে ছাত্রীটি স্থানীয় আব্দুল করিমের (৬০) বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ ব্যক্তি বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে তার ঘরে আশ্রয় নিতে বলে এবং ঘরে কেউ না থাকায় সে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

লোকজন মেয়েটির চিৎকার শুনে ওই বাড়িতে এসে বৃদ্ধকে গণপিটুনি দেয়।

এ ব্যাপারে সুজানগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।