ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দীঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হন।
নিহত রেকাবুল ইসলাম (২০) মাগুরার মোহাম্মদপুর উপজেলার আতিয়ার মোল্লার ছেলে।
করিমপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়নাল আবেদীন জানান, দুপুরে ফরিদপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিন আরোহী গুরুতর আহত হন।
তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে রেকাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত মো. আকাদ্দেছ (৪০) ও আলী হাসানকে (৩৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
