২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের ষোলশহরে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চট্টগ্রাম, বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফা (৫) ষোলশহর রেল স্টেশন এলাকার আইজন মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রণব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস আরিফাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।