২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্ত্রী খুন, স্বামী আটক

হবিগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার ধল গ্রাম থেকে গৃহবধূ রুমেলা আক্তারের (৩৫)লাশ উদ্ধার করে।

পালিয়ে যাবার সময় দুপুরে লখাই উপজেলার বুল্লা বাজার থেকে স্থানীয় লোকজন রুমেলার স্বামী শহীদ মিয়াকে (৪০) আটক করে পুলিশে দেয়।

সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেয়ায় রুমেলাকে  ভোর রাতে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান ওসি।