২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় স্কুল পড়ুয়া এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।   

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 08:32 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার রাতে ভাদাইল এলাকার দক্ষিণ পাড়ার একটি রাস্তা থেকে হাসিবুর রহমানের (১৩) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম।

নিহত হাসিবুর ভাদাইলের আবুল কালামের ছেলে। হাসেম ভূইয়া মডেল হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল সে।

এসআই জানান, হাসিবুরকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে।

পিতা আবুল কালাম বাদী হয়ে আশুলিয়া থানায় এলাকার যুবক মজনু(২০)সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এমনকি নিহতের কাছে যে মোবাইল ফোনটি ছিল তাও উদ্ধার করতে পারেনি।

পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।