২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মকবুলের ছেলের মৃত্যুতে পরিবারের পাশে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতা ও সবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমানের মৃত্যুতে তাদের বাসায় গিয়ে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার বিকালে তিনি রাজধানীর মোহাম্মদপুরে মকবুল হোসেনের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গ কিছুক্ষণ সময় কাটান।

এ সময় তিনি মাসুদুর রহমানের মা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোনা হোসেন, মাসুদের স্ত্রী সালমা রহমান, ছেলে শাফাত রহমান ও মেয়ে মোনানী রহমানকে সান্ত্বনা দেন।

মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এ সময় বিশেষ সহকারী(মিডিয়া)মাহবুবুল হক শাকিল এবং একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ঢাকা স্টক একচেঞ্জের পরিচালক আহসানুল ইসলামের ছোট ভাই ব্যবসায়ী সাবেক সিআইপি মাসুদুর রহমান (৪০) গত মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ওই দিনই জানাজা শেষে মোহাম্মদপুরের তাজমহল রোড সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।