বাগেরহাটে গণজাগরণ মঞ্চের মতবিনিময় সভা
বাগেরহাটের গণজাগরণ মঞ্চের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
বুধবার দুপুরে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সি, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামরুস সালাম সংসদ, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল আলম মিঠু, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্টের সংগঠক ইয়াসিন হাসান হিমেল, মিজানুর রহমান, মোরসালিন মিজান ও পিকলু চৌধূরী প্রমূখ।
সভা সঞ্চালনা করেন বাগেরহাটের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল।
সভা শেষে গণজাগরণ মঞ্চের সংগঠকরা সাতক্ষীরার যান।
জেলায় জেলায় গণজাগরণ মঞ্চকে আরও গতিশীল করতে খুলনার ১০ জেলায় গত ২৮ মে থেকে সাংগঠনিক সফর শুরু করেছেন শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
