২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবক মারা গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার বেলা ৩টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে এ ঘটনায়  স্বাধীন মিয়া (২৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।

নিহতের বাবা সায়েদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির সময় বাড়ির উঠোন থেকে খড় তুলছিলেন স্বাধীন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়।

রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।