২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হরতাল চলাকালে পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 09:23 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি আলতাফ হোসেন জানান,  এ সময় তারা যান চলাচলে বাধা ও নাশকতার চেষ্টা করছিলেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ হরতাল ডাকে বিএনপি।

এদিকে হরতালের সমর্থনে সকাল সাড়ে ৭টায় শহরের উত্তর তেমুহনীতে জেলা ছাত্রদল মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পিছু হটে যায়।

শহরে ব্যাটারিচালিত যান, রিকশা, ভ্যান চলাচল করতে দেখা গেছে।

জেলা বাস-টার্মিনাল থেকে দূরপাল্লার কোনে যানবাহন ছেড়ে যায়নি।