২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে প্রতিমা ভাংচুর

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরে দুইশ’ বছরের প্রাচীন একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 09:11 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

পুলিশ জানায়, বুধবার ভোরের দিকে কোনো এক সময় ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি দেবালয় কৃষ্ণ মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর হয়।

মন্দিরের সেবায়েত রতন চন্দ্র চৌধুরী বলেন, সকালে মন্দিরে এসে প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।

খবর পেয়ে প্রথমে হোসেনপুর থানা পুলিশ ও পরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার এবং কুলেশ্বরী বাড়ি দেবালয় কৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক প্রতিমা ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হোসেনপুর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।