২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে গাড়ি ভাংচুর, অবরোধ

হরতালে পিরোজপুর সদরে গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে তারা।

এদিকে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, ১৮ দলের কর্মীরা পিরোজপুর-নাজিরপুর সড়কে সরকারি গাছ কেটে এবং শহরের বিভিন্ন মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ দেয়। 

হরতালের কারণে জেলার চারটি ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গলিতে পিকেটিং করে।

পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড় পুল এলাকায় পাঁচটি ট্রাক ভাংচুরসহ বাইপাস ও ধূপপাশায় কয়েকটি অটোরিকশা ভাংচুর করেছে।

তিনি বলেন, নাশকতার আশঙ্কায় রাতে বিভিন্ন বাসাবাড়ি থেকে ছাত্রদল নেতা মো. রাজীব শেখসহ চার নেতাকর্মীকে আটক করেছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, সকালে শহরের টাউন স্কুল মোড়ে পিকেটিং করার সময় পুলিশের রাইফেলের বাটের আঘাতে ছাত্রদল নেতা ইমরান আহম্মেদ সজীব ও তানজীদ হাসান আহত হয়েছেন।