২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার থেকে মন্ত্রী: নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

চার সিটি করপোরেশনে আসন্ন নির্বাচন সামনে রেখে মন্ত্রী পদমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নিবাচন কমিশন।

একইসঙ্গে নির্বাচনী এলাকায় কোনো প্রকল্প অনুমোদন এবং অর্থ ছাড় করতেও নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
আগামী ১৫ জুন সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ৩ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ১৪ ধারা অনুযায়ী- জাতীয় সংসদের স্পিকাকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কে নো ব্যক্তি, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

“কোনো সরকারি কর্মকর্তা কোনো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না।”

তবে তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে কেবল ভোট দেয়ার জন্য এলাকায় যেতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া নির্বাচনের আগে সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ ছাড় করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন।