২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় মামলা

বিরোধী দলের হরতালের আগের দিন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাড়ির ভেতরে হাতবোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান মঙ্গলবার রাতে রমনা থানায় এই মামলা করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‍মামলায় আসামি হিসাবে কারো নাম উল্লেখ করা হয়নি।

Image
File Photo

File Photo

“এ ঘটনার তদন্ত হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মঙ্গলবার সকালে ইস্কাটন রোডে মন্ত্রীর সরকারি বাড়ির ভেতরে দুটি হাতবোমার বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হননি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে পররাষ্ট্র ভবনের ভেতরে এই বিস্ফোরণ ঘটে।

কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পরেনি বলে জানান তিনি।