শনিবার থেকে চবিতে বর্ষাকালীন ছুটি শুরু
শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বর্ষাকালীন ছুটি শুরু হচ্ছে।
আগামি ৩০ জুন পর্যন্ত ছুটিতে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. ফরহাদ হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বর্ষাকালীন ছুটির মধ্যেই শব-ই-মেরাজ ও শব-ই-বরাতের ছুটি পড়ে গেছে।
ছুটিতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান ফরহাদ হোসেন।
আগামি ১ জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
