আড়াইহাজারে সাংবাদিকদের প্রতিবাদ, অবস্থান কর্মসূচি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুঘর্টনায় নিহত সাংবাদিক আল আমিন হাওলাদারের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার সকালে আড়াইহাজার থানার সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এ সময় আড়াইহাজার থানার ওসি মো. আখতার মোর্শেদ সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, অবৈধ সকল যান চলাচল বন্ধের উদ্যোগ নেয়া হবে।
ঘাতক ট্রলির মালিককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।
এর আগে একটি শোক র্যলী নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিকরা।
এতে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মিয়া, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্রাহ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দেসহ প্রমুখ।
২৬ মে বালুবাহী ট্রাক্টরচাপায় নিহত হন সাংবাদিক আল আমিন হাওলাদার ।
