২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

বগুড়া সদরে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 01:06 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

মঙ্গলবার দুপুরে সদরের নওদাপাড়ায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের নওদাপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে রানু (২৫) ও শাখারিয়ার খোজো প্রামাণিকের ছেলে আসাদুল ইসলাম (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, রংপুরগামী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আসাদুল এবং হাসপাতালে নেয়ার পথে রানু মারা যান।

এ সময় আরো অন্তত চার অটোরিকশা যাত্রী আহত হন।

আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।