২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ছুটি শেষ বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গরমের ছুটি শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

শুক্রবার সব আবাসিক হয় খুলে দেয়া হবে। পরদিন শুরু হবে ক্লাস ও পরীক্ষা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক নজরুল ইসলাম একথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার (৩১ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ষোলটি আবাসিক হল খুলে দেয়া হবে।

পরদিন ১ জুন সকাল থেকে বিভিন্ন বিভাগে ক্লাস ও আনুঙ্গিক কার্যক্রম যথারীতি চলবে, বলেন অধ্যাপক নজরুল।

গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের শুরু হয়।