২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুর্ঘটনায় দুইজন নিহত

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 07:09 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কে পাঁচকবর এলাকায় এ সংঘর্ষে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

অভয়নগর থানার ওসি কাজী আব্দুস সালেক বলেন, সকাল ৮টার দিকে খুলনাগামী একটি ট্রাক ও যশোরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান সহকারী।