২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হরতালে হাতবোমা বিস্ফোরণ

লক্ষ্মীপুর শহরে মঙ্গলবার হরতাল চলাকালে কয়েকটি হাতবোমা ফাটিয়েছে পিকেটাররা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 06:11 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

এছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে তারা। 

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।     

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরের উত্তর তেমুহনীতে ছাত্রদলের একটি মিছিল বের হয়।

মহিলা কলেজের সামনে গিয়ে মিছিলকারীরা আবার উত্তর তেমুহনীতে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

একই সময়ে দক্ষিণ তেমুহনীতে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলকর্মীরা।

এছাড়া জকসিন, মান্দারী, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে মিছিল পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।

হরতালের সকালে জেলা বাস-টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরীণ বাহনগুলোও।