২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনপল্লী থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার

নিখোঁজ হওয়ার ১৫ দিন পর রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

পুলিশ জানায়, রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, রোববার দুই ছাত্রীর স্বজনরা থানায় অভিযোগ করলে রাতেই যৌনপল্লীতে অভিযান চালানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, উদ্ধার দুই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।