২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বাসে আগুন

রাজধানীর মতিঝিলে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার বেলা পৌনে ১টার দিকে মতিঝিলের ব্যাংক কলোনির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মতিঝিল থানার ওসি ফরমান আলী জানান, বেলা পৌনে ১টার দিকে ৮/১০ জন যুবক হঠাৎ ব্যাংক কলোনির সামনে এসে একটি মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।