২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে স্কুলছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।

অপহৃত ছাত্রীর বাবা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

তিনি বলেন, শনিবার রাত ১টা ৪০ মিনিটে সাগর পরিচয় দিয়ে একজন লোক তার মোবাইলে ফোন করে মেয়েকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে ৫০ লাখ টাকা দাবি করে।

শনিবার সকালে পৌর এলাকার বাড়ি থেকে বেরিয়ে পড়তে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আবু বকর ছিদ্দিক সাগরের নেতৃত্বে ৮/১০ জন যুবক ওই তরুণীকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে তার বাবার অভিযোগ।

অপহরণের ঘটনায় সাগরসহ ১০ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, গাড়ি এবং এর চালক জাহাঙ্গীর আলমকে (২৬) পৌরসভার তুলাতলী গ্রাম থেকে আটক করা হয়েছে।

অপহৃতকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।