২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে পাবনার একটি আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 01:34 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

রোববার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত জয়নাল আবেদীন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুস সামাদ খান রতন  জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ২০০৯ সালের ৩ জুলাই পাবনার দাশুড়িয়া গ্রামের হোসেন আলীর ছেলে মুকুল হোসেনকে হত্যা করা হয়।

পালিয়ে যাবার সময় জয়নালকে রক্তমাখা শার্টসহ আটক করে পুলিশে দেয় জনতা।

ওই ঘটনার পরদিন মুকুলের চাচা শওকত আলী বাদী হয়ে জয়নাল আবেদীনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি পরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।