রাউজানে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান, রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক সুলতানপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তীর মেয়ে প্রিয়ন্তি চক্রবর্তীকে (৭) ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় প্রিয়ন্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
