ফেনীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
ফেনীর সহদেবপুরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
ফেনী রেল স্টেশনের জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেছবাউল আলম জানান, সহদেবপুর রেলক্রসিং পার হওয়ার সময় চট্রলা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল পাঠিয়েছে।
